কুড়িগ্রামে বিআরটিএ অফিসে দুদকের অভিযান | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশে ৩৬ জেলার বিআরটিএ অফিসে দুদকের অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে বিআরটিএ অফিসে অভিযানে চালিয়েছে দুদক। বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।....
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে বিআরটিএ অফিসে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

এ সময় মোটর সাইকেলের রেজিস্ট্রেশন করে দেয়ার কথা বলে ১২ হাজার টাকা নেয়ায় সময় রাজু মিয়া নামের একজনকে হাতেনাতে আটক করে দুদক। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান এর আদালতে রাজু মিয়ার ৩ দিনের জেল দেয়া হয়। 

কুড়িগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান জানান, সারাদেশে অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম বিআরটিএ অফিসে অভিযান পরিচালনার সময় একজনকে ১২ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ৩ দিনের জেল দেয়া হয়।

তিনি আরও জানান, তিনি বিআরটিএ অফিসে চাকরি না করলেও দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকার বিনিময়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে সহযোগিতা করে আসছিলেন। এছাড়াও বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন প্রদানে কোন অনিয়ন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ