কালাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন | আই নিউজ বিডি

কালাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কালাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন ফকির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। এককভাবে যে কাজ করা অনেকের পক্ষে কঠিন, সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্য। তাই সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করতে হবে। পাশাপাশি সমবায়ীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। তিনি সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


没有找到评论


News Card Generator