সাতক্ষীরার ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার, দ্বিতীয় বিভাগ লীগের উদ্বোধন… | আই নিউজ বিডি

সাতক্ষীরার ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার, দ্বিতীয় বিভাগ লীগের উদ্বোধন করলেন জেলা প্রশাসক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
সাতক্ষীরার ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার, দ্বিতীয় বিভাগ লীগের উদ্বোধন করলেন জেলা প্রশাসক..
সাতক্ষীরার ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার, দ্বিতীয় বিভাগ লীগের উদ্বোধন করলেন জেলা প্রশাসক..
ছবি: সংগৃহীত
চার বছর পর মাঠে গড়াল দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ, প্রতিভা বিকাশের নতুন প্রত্যাশা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

দীর্ঘ চার বছর বিরতির পর আবারও ক্রিকেটের প্রাণচাঞ্চল্য ফিরেছে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে। জেলার ক্রিকেটারদের প্রতিভা বিকাশ, নতুন খেলোয়াড় তৈরি এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেট চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এ লীগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে, যারা একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে জেলার সুনাম ও দেশের মর্যাদা বৃদ্ধি করবে—এমন প্রত্যাশা রয়েছে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়ের সাফল্য কামনা করেন। পাশাপাশি সুন্দর, সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে লীগ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এস.এম. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ.এম. রহমাতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব মোঃ আবু জাহিদ ডাবলু।

দীর্ঘদিন পর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ মাঠে গড়ানোয় জেলার ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন হলে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ তৈরি হবে।

没有找到评论


News Card Generator