ইজিপিপি তালিকা থেকে নাম কর্তনের অভিযোগে সুন্দরগঞ্জে সংবাদ সম্মেলন | আই নিউজ বিডি

ইজিপিপি তালিকা থেকে নাম কর্তনের অভিযোগে সুন্দরগঞ্জে সংবাদ সম্মেলন

****
Eidok-এ শেয়ার
ইজিপিপি তালিকা থেকে নাম কর্তনের অভিযোগে সুন্দরগঞ্জে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) তালিকা থেকে শ্রমিকদের নাম বাদ দেওয়া এবং অর্থ বাণিজ্যের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের একটি মিলনায়তনে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ডের ১৭ জন শ্রমিক এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শ্রমিকরা অভিযোগ করেন, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্যের যোগসাজশে অনিয়মতান্ত্রিকভাবে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু মৃত ও ৬০ বছরের ঊর্ধ্ব শ্রমিকদের নাম বাদ দেওয়ার কথা থাকলেও, বাস্তবে তালিকা থেকে ১৯ জনের নাম কেটে নতুন ১৭ জনকে যুক্ত করা হয়েছে।

ভুক্তভোগীরা দাবি করেন, তাঁদের মধ্যে মাত্র দুইজন শ্রমিক ৬০ ঊর্ধ্ব। বাকিরা সক্রিয়ভাবে কর্মসূচির আওতায় নিয়মিত কাজ করছিলেন। কিন্তু জনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ না দেওয়ায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তাঁরা বলেন, নতুন করে অন্তর্ভুক্ত শ্রমিকদের অনেকেই উৎকোচ দিয়েছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও দুর্নীতিপূর্ণ। এতে প্রকৃত উপকারভোগীরা কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে সংকটে পড়েছেন।

শ্রমিকদের দাবি, যাঁরা প্রকৃতভাবে মৃত কিংবা ৬০ বছরের ঊর্ধ্ব, কেবল তাঁদের নাম বাদ দেওয়া হোক। পাশাপাশি, যারা অন্যায়ভাবে নাম বাদ দিয়েছেন এবং অর্থ বাণিজ্যে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মোফাজ্জল হক, মেনছের আলী, নুর নাহার, ফুলমিয়া, রশিদা বেগমসহ একাধিক শ্রমিক।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 15 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 26 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 66 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Nouvelles du district সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views