চিরিরবন্দরে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ… | আই নিউজ বিডি

চিরিরবন্দরে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার-৫।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার-৫।..
চিরিরবন্দরে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার-৫।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।..

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে ফিজার (৫৩), আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ গিয়াসউদ্দিন (৬০), উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ একরামুল আলম (৪০), আব্দুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমরান (৪৫) এবং আওয়ামী লীগ সমর্থক মোঃ জাহিদুল সরকার (৪৮)।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮/৯(১), ৭/১০/১৩ ধারায় চিরিরবন্দর থানায় দায়ের করা মামলা নং-২২, জিআর নং-১৬১, তারিখ ২০ জুন ২০২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

মামলাটিতে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উল্লেখ রয়েছে।

গ্রেফতারকৃতদের আজ ৮ নভেম্বর সকালে দিনাজপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চিরিরবন্দর থানা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator