মোল্লাহাটে সমবায় দিবস উদযাপন, ২৮ ব্যবসায়ী পেলেন ২৮ লাখ টাকা ঋণ | আই নিউজ বিডি

মোল্লাহাটে সমবায় দিবস উদযাপন, ২৮ ব্যবসায়ী পেলেন ২৮ লাখ টাকা ঋণ..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে সমবায় দিবস উদযাপন, ২৮ ব্যবসায়ী পেলেন ২৮ লাখ টাকা ঋণ..
মোল্লাহাটে সমবায় দিবস উদযাপন, ২৮ ব্যবসায়ী পেলেন ২৮ লাখ টাকা ঋণ..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে সমবায় দিবস উদযাপন, ২৮ ব্যবসায়ী পেলেন ২৮ লাখ টাকা ঋণ

“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সমবায় ঋণ বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমবায় আন্দোলন কেবল অর্থনৈতিক মুক্তির মাধ্যম নয়, এটি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমবায়ীদের সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিক উপায়ে সমিতি পরিচালনার আহ্বান জানান।

উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ তাঁর বক্তব্যে জানান, মোল্লাহাট উপজেলায় একটি কেন্দ্রীয় ও ১৬৩টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে সমবায় বিভাগের আওতাধীন ২৬টি এবং বিআরডিবি সমর্থনপুষ্ট ১৩৭টি সমিতি রয়েছে। এসব সমিতির মোট সদস্য সংখ্যা ৪ হাজার ৮৩৭ জন।

তিনি আরও জানান, ২০২৪-২০২৫ সমবায় বর্ষে উপজেলার বার্ষিক অডিটের বিপরীতে ৪২ হাজার ৯৩০ টাকা অডিট ফি ধার্য ও আদায় করা হয়েছে। দেশের জিডিপিতে সমবায় খাতের অবদান প্রায় ১ দশমিক ৬৮ থেকে ১ দশমিক ৮ শতাংশ বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার ও সদস্য কে এম মাহমুদুল হাসান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার ২৮ জন ব্যবসায়ীর প্রত্যেককে গাভী পালনের জন্য আবর্তক তহবিল থেকে ১ লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

コメントがありません


News Card Generator