লালমনিরহাট প্রতিনিধি
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি একটি অটোরিকশাকে ধা'ক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী হাবিবুর ঘটনাস্থলেই মা'রা যায়। এ সময় আরও চারজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে দুর্ঘটনায় জড়িত আল মামুন পরিবহনের ট্রাকটির মালিক, শহরের মিশন মোড় এলাকার লাল মিয়া।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট