শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শনিবার (৭ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।..
Del på Eidok
শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Foto: arkiv

শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মডার্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল খেলা। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির,উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম,উপজেলা প্রাণি সম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস,শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ পিয়ার উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

এছাড়া দিবসটি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, নওয়াবেঁকী মহাবিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার কর্মসূচি পালন করে।

ছবিঃ শ্যামনগরে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা। 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Distriktsnyheder মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Distriktsnyheder নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Distriktsnyheder প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Distriktsnyheder মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Distriktsnyheder ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Distriktsnyheder হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Distriktsnyheder জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views