আমতলীতে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও… | আই নিউজ বিডি

আমতলীতে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীতে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত..
আমতলীতে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত..
ছবি: সংগৃহীত
****


বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গাজী গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator