ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম | আই নিউজ বিডি

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

Abu Raihan avatar   
Abu Raihan
ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম
ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
****

ডিসেম্বর মাসে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিচ্ছে। গত আট মাসে মামলার বিচারপ্রক্রিয়ায় আপস করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মামলা-বাণিজ্য হয়েছে। ডিসেম্বরে আমরা মাঠে থাকব, আমাদের জনগণও মাঠে থাকবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন উপলক্ষে এ সভার আয়োজন করে জয়পুরহাট জেলা এনসিপি।

জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।

এ ছাড়া জেলা এনসিপির সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় চার জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Nessun commento trovato


News Card Generator