কারাভোগ করেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থামবে না: মেজর (অব.)… | আই নিউজ বিডি

কারাভোগ করেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থামবে না: মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন..

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
কারাভোগ করেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থামবে না: মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন..
কারাভোগ করেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থামবে না: মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন..
ছবি: সংগৃহীত
কটিয়াদীতে কারামুক্তির পর গণসংবর্ধনা | এক মাস দুই দিন কারাগারে থাকার অভিজ্ঞতা তুলে ধরে দৃঢ় প্রত্যয় ব্যক্ত..

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এক মাস দুই দিন কারাভোগ করতে হয়েছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তবে কারাবাস কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শুক্রবার সকালে কারামুক্তি উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাঁকে এক মাস দুই দিন কারাগারে থাকতে হয়েছে। কিন্তু কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকলে অন্যায়ের বিরুদ্ধে হিমালয়সম দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, “আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই না। যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে।”

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির সঙ্গে ৪০ বছর রাজনীতি করেছেন। সেই রাজনীতি তাঁর কাছে ছিল বিশাল এক নদীর মতো। তিনি ওই রাজনীতিকে ভুল বলছেন না। তবে সময়ের পরিবর্তনে সেই নদীতে এখন চর পড়েছে। জীবনের একপর্যায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে তিনি আরেকটি বিশাল নদীতে যুক্ত হয়েছেন, সেটি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে পথচলা শুরু হয়েছে, সেই পথচলার নদী একদিন সাগরে পৌঁছাবেই। সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ। অন্যায়ের কাছে মাথা নত করবেন না এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে কখনো পিছপা হবেন না বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কের কটিয়াদী উপজেলার সীমানায় পৌঁছালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাঁকে বরণ করে নেন। এ সময় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রার মাধ্যমে কটিয়াদী বাসস্ট্যান্ডের সংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হয়।

কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।

לא נמצאו הערות


News Card Generator