চাঁদাবাজ মুক্ত পুনট ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য, নিবাচনী কর্মী সম্মেলনে- চেয়ারম্যান প্রার্থী রিপন
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোশতাক আহমাদ সিদ্দিকী রিপনের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পুনট ইউনিয়নের দক্ষিণ পাঁচগ্রাম (দামপাড়া) এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পুনট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে আব্দুল বারীক প্রামাণিকের সভাপতিত্বে ও আব্দুল মোমেন এর সঞ্চালনায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোশতাক আহমাদ সিদ্দিকী রিপন।
প্রধান অতিথির বক্তব্যে মোশতাক আহমাদ সিদ্দিকী রিপন বলেন, আজকের কর্মী সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতিই আমার জনপ্রিয়তার প্রমাণ। আমি অতীতে পুনট ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি। আমি বিশ্বাস করি, দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তা মূল্যায়ন করবে এবং আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।
তিনি আরও বলেন, দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে পুনট ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও
পুনট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রেজ্জাকুল হায়দার বিজয়, কালাই উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান শামীম, জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক আব্দুল মোমেন, সাবেক বিএনপি নেতা আমিনুর ইসলাম বুলু, বিএনপি নেতা সানোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চাঁদাবাজ মুক্ত পুনট ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য, নিবাচনী কর্মী… | আই নিউজ বিডি
চাঁদাবাজ মুক্ত পুনট ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য, নিবাচনী কর্মী সম্মেলনে- চেয়ারম্যান প্রার্থী রিপন..
ছবি: সংগৃহীত
没有找到评论