কচুয়ায় মনোহরপুর গাউছিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও… | আই নিউজ বিডি

কচুয়ায় মনোহরপুর গাউছিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় মনোহরপুর গাউছিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
কচুয়ায় মনোহরপুর গাউছিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্ম..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

মহাপবিত্র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর পশ্চিমপাড়া গাউছিয়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বাদ আসর থেকে মনোহরপুর পশ্চিমপাড়া গাউছিয়া জামে মসজিদ মাঠে মসজিদ কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাজী মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে এবং মনোহরপুর গাউছিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন কামাল।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন ডুমুরিয়া শানে মদিনা নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মোঃ জুনায়েদ সিদ্দিকী আত্ব- তাহেরী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুল ঈমান মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ জিয়াউর রহমান আল আবেদী, মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি শিক্ষক হযরত মাওলানা হাবিবুর রহমান আল কাদেরী এবং মনোহরপুর গাউছিয়া জামিয়া মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুর রহমান আল কাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি  আতাউল করিম, বিশিষ্ট সমাজসেবক মোঃ শারফিন হোসাইন, ৯নং কড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মালেক, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুন নবী সুমন, তাজেদার মদিনা সুন্নি মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ ওমর ফারুক শাহপুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনজুর হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজী সুলতান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন বাবুল ও ব্যবসায়ী শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মসজিদের উন্নয়ন ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

לא נמצאו הערות


News Card Generator