ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক: সংবাদ বর্জনের কর্মসূচি স্থগিত | আই নিউজ বিডি

ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক: সংবাদ বর্জনের কর্মসূচি স্থগিত..

MdMehediHasan avatar   
MdMehediHasan
ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক: সংবাদ বর্জনের কর্মসূচি স্থগিত..
ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক: সংবাদ বর্জনের কর্মসূচি স্থগিত..
ছবি: সংগৃহীত
ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক: সংবাদ বর্জনের কর্মসূচি স্থগিত

​ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মীর অসদাচরণ, হুমকি,..

ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক: সংবাদ বর্জনের কর্মসূচি স্থগিত

​ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মীর অসদাচরণ, হুমকি, লাঞ্ছনা ও মারধরের প্রতিবাদে ঘোষিত সংবাদ বর্জনের কর্মসূচি স্থগিত করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটার সুস্পষ্ট আশ্বাস প্রদান করা হয়।

​প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে আলোচনায় অংশ নেন দলটির নেতা নাছির পাটওয়ারী, মহসিন পাটওয়ারী, মো. ফজলুর রহমান, জিএস মামুন, এ এম এম টুটুল পাটওয়ারী ও সেলিম হোসেন রাঢ়ী।
​বিএনপি নেতৃবৃন্দ প্রেসক্লাবে পৌঁছালে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান। বৈঠকের শুরুতে সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর বিস্তারিত তুলে ধরে বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। সাংবাদিকরা অনিয়ম ও ক্ষমতার চর্চাকে প্রশ্ন করবেন, সংশ্লিষ্ট পক্ষ তথ্য-প্রমাণের ভিত্তিতে তার জবাব দেবে—একটাই গণতান্ত্রিক রীতি। কোনো সাংবাদিক পেশাগত অসদাচরণ করলে তাঁকে নিয়মতান্ত্রিক উপায়ে জবাবদিহির আওতায় আনা যেতে পারে। কিন্তু গণমাধ্যমের কণ্ঠরোধ করা হলে রাষ্ট্র দুর্বৃত্তায়নের দিকে ধাবিত হয়।”

​বৈঠকে বিএনপি নেতারা প্রেসক্লাবের মূল বক্তব্য ও দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন। সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাঁরা আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

​আলোচনাকালে বিএনপি নেতারা জানান, দলটির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের নির্দেশে তাঁরা প্রেসক্লাবে এসেছেন। আগামী 'সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ঢাকায় অবস্থান করায় তিনি সশরীরে উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে যুক্ত হয়ে সাংবাদিকদের সালাম জানান এবং উদ্ভুত পরিস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেন।


​বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সবসময় গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সুরক্ষায় আন্তরিকভাবে বিশ্বাসী।

​উভয়পক্ষের ফলপ্রসূ আলোচনা এবং বিএনপি নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবাদ বর্জনের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেওয়া হলে বিএনপি নেতারা প্রেসক্লাব নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


​বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য মামুনুর রশিদ পাঠান, মানিক পাঠান, নুরুন্নবী নোমান, মো. মহিউদ্দিন, প্রবীর চক্রবর্তী, মশিউর রহমান, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, নারায়ণ রবিদাস, ইমাম হোসেন সৌরভ, রুহুল আমিন খাঁন স্বপন, এস এম ইকবাল, শিমুল হাসান, আনিসুর রহমান সুজন, শাকিল মুশফিক, গাজী মমিন, আমান উল্যাহ খাঁন ফারাবী, জসিম উদ্দিন (১), মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কে এম নজরুল ইসলাম, শামীম হাসান, এফ এ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু ও জসিম উদ্দিন (২)।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator