চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন। | আই নিউজ বিডি

চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন।
চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার(৫ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ ইছামতি কনফারেন্স কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২) উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

চিরিরবন্দরে উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সকল কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, সরকার দলীয় নেতৃবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রীতি ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়।

Inga kommentarer hittades


News Card Generator