মুকসুদপুরে খাল পরিষ্কার অভিযান ও দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন | আই নিউজ বিডি

মুকসুদপুরে খাল পরিষ্কার অভিযান ও দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে খাল পরিষ্কার অভিযান ও দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন..
মুকসুদপুরে খাল পরিষ্কার অভিযান ও দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে খাল পরিষ্কার অভিযান ও দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন

মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পৌরবাসীর সুপেয় পানির চাহিদা পূরণে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও দ্বিতীয় পানির পাম্প স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেংরাখোলা মৃধা বাড়ি থেকে আটাডাঙ্গা বাওড় পর্যন্ত খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মুকসুদপুর পৌরসভার দ্বিতীয় পানির পাম্প স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন ২১৫ গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম।

মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা, খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে পৌর এলাকার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, পৌরসভার দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্যোগকে পৌরবাসীর সুপেয় পানির সরবরাহ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন পাম্পটি স্থাপিত হলে পৌর এলাকার পানির চাহিদা পূরণ এবং পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, খাল পরিষ্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং নতুন পানির পাম্প স্থাপনের মাধ্যমে মুকসুদপুর পৌরসভার পানি নিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

Keine Kommentare gefunden


News Card Generator