মোল্লাহাটে ৭ নভেম্বর উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা | আই নিউজ বিডি

মোল্লাহাটে ৭ নভেম্বর উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে ৭ নভেম্বর উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা..
মোল্লাহাটে ৭ নভেম্বর উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে ৭ নভেম্বর উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বাগেরহাটের  মোল্লাহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।

সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. হেদায়েতুল্লাহ, ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ।

এছাড়া মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সদস্য কে এম মাহমুদুল হাসান, মো. মাহফুজুর রহমান চৌধুরী ও তানভীর হাসান সজিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় ৭ নভেম্বর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়। কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

没有找到评论


News Card Generator