মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় এই প্রথম এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল মূল্যায়ন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষার ফলাফলে ৯টি কলেজের পাশের হার ৩৯. ৯৬, জিপিএ ফাইভ প্রাপ্ত ০৩ জন ও ১৪ টি মাদ্রাসার ফলাফলের হার ৬৪.১৩, জিপিএ ফাইভ প্রাপ্ত ০৭জন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা সমন্বয়ক, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আব্দুল ওয়াদুদ মজুমদার।
সভায় বক্তব্য রাখেন আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান খান, এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, হাসিমপুর ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কচুয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সপেক্টর মো. ছগির আহমেদ, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মেহেদী হাসান, রহিমানগর কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, নুরুল আজাদ কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ইয়ার আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ.এস.এম. ফখরুদ্দিন, আশরাফপুর গণিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ, পালাখাল ছালেইয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক আনোয়ারী এবং মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটোয়ারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা।
সভায় কচুয়া উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল পর্যালোচনা, শিক্ষার্থীদের ফলাফলের মানদণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যতে শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।