আমতলীতে মকবুল হোসেন খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত | আই নিউজ বিডি

আমতলীতে  মকবুল হোসেন খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীতে  মকবুল হোসেন খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত
আমতলীতে  মকবুল হোসেন খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত
ছবি: সংগৃহীত
****

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী বিএনপির সমার্থন প্রত্যাশি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো.মকবুল হোসেন খানের পক্ষে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  গনসংযোগে জনতার ঢল নেমেছে।ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড  থেকে  মিছিল নিয়ে  গনসংযোগে অংশ গ্রহন করেছেন স্থানীয়   এবং  বিএনপি  দলীয় নেতাকর্মীরা।জনসাধারণ  প্রকম্পিত করে তুলে ইউনিয়নের ছোনাউঠা, খাসতবক,পশ্চিম চিলা ঘুঘুমারী ¯ এলাকাসহ বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে ।
গনসংযোগ কালে মো. মকবুল হোসেন খান বলেন,‘রাজনৈতিক সুবিধা ভোগ করা নয়, বরং এ এলাকার সন্তান হিসেবে মানুষের প্রতি নৈতিক দায়িত্ব পালন করাই আমার মূল উদ্দেশ্য। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে।বিএনপির একজন কর্মী হিসেবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি কাজ করে যাব।’
বিএনপির নির্বাচনী পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কৃষকদের সহায়তার মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষক পরিবার উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
তিনি আরো বলেন,এলাকার সার্বিক উন্নয়নে মাদকমুক্ত সমাজ গঠন,শিক্ষার পরিবেশ উন্নয়ন,রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করা প্রয়োজন। মানুষের সমস্যা চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মকবুল হোসেন খান আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণ এবং হলদিয়া ইউনিয়নকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে তিনি কাজ করতে চান। অবহেলিত মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োাজিত রাখব। যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator