ক্ষেতলালে মাদক বিক্রির টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে আবু হাসান ফকির (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৮০০ টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অভিযুক্ত হাসান ফকির কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচ গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে৷
বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার করিমপুর ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসান ফকির কালাই ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। তিনি মাদক সরবরাহ করছেন গোপন তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার হাসান ফকিরকে যথাযথ পুলিশি পাহারায় জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, হাসান ফকির কালাই ও ক্ষেতলাল এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৮০০ টাকাসহ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। নিয়মিত মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ক্ষেতলালে মাদক বিক্রির টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার | আই নিউজ বিডি
ক্ষেতলালে মাদক বিক্রির টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
Walang nakitang komento