অভিযান চালিয়ে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার | আই নিউজ বিডি

অভিযান চালিয়ে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার..

Juwel Hossain avatar   
Juwel Hossain
অভিযান চালিয়ে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার..
অভিযান চালিয়ে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাতে পৌর এলাকার মাহমুদপুর এবং সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. জয়েনাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. শাহাদাত হোসেন (২২) এবং পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. নাদিম সেখ (২৩)।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

نظری یافت نشد


News Card Generator