মাধবপুরে পাইপলাইনে ছিদ্র করে ৪২৯২ লিটার কনডেনসেট তেল চুরি অভিযোগ | আই নিউজ বিডি

মাধবপুরে পাইপলাইনে ছিদ্র করে ৪২৯২ লিটার কনডেনসেট তেল চুরি অভিযোগ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে পাইপলাইনে ছিদ্র করে ৪২৯২ লিটার কনডেনসেট তেল চুরি অভিযোগ..
মাধবপুরে পাইপলাইনে ছিদ্র করে ৪২৯২ লিটার কনডেনসেট তেল চুরি অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

বুধবার (৪ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি নামক স্থানে জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের নজরে আসে তেল চুরির বিষয়টি। পরে অনুসন্ধান চালিয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত বড় দুটি পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়িতে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি বড় গর্তের সন্ধান পাওয়া যায়।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে পাইপলাইনের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের ওই এলাকায় যেতে বাধা দেন।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মনিরুল ইসলাম বলেন, ইসলাম উদ্দিনসহ সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট তেল চুরি হয়েছে। জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে তেল চুরি করা হতো।

অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিটিসিএলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator