প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় ব্যাপক প্রস্তুতি | আই নিউজ বিডি

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় ব্যাপক প্রস্তুতি..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় ব্যাপক প্রস্তুতি..
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় ব্যাপক প্রস্তুতি..
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাইনতলায় শোভনের উঠান বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফর ও আগমনকে কেন্দ্র করে রামপাল উপজেলার ৩ নম্বর বাইনতলা ইউনিয়নে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা জোরদার হয়েছে। এ উপলক্ষে মাননীয় প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা তরিকুল ইসলাম শোভনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাইনতলা ইউনিয়নের স্থানীয় ৬ নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন বাগেরহাটবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন সফল ও স্মরণীয় করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা তরিকুল ইসলাম শোভন বলেন, এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে তিনি কাজ করে যাচ্ছেন।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উঠান বৈঠকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Aucun commentaire trouvé


News Card Generator