ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় FoRB Forum-এর জাতীয় কমিটি গঠন | আই নিউজ বিডি

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় FoRB Forum-এর জাতীয় কমিটি গঠন..

Sujan Hasan avatar   
Sujan Hasan
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় FoRB Forum-এর জাতীয় কমিটি গঠন..
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় FoRB Forum-এর জাতীয় কমিটি গঠন..
ছবি: সংগৃহীত
সভাপতি জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ, সাধারণ সম্পাদক রেভা. ডেভিড বৈদ্য

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাসের অধিকার ও পারস্পরিক সহাবস্থানের পরিবেশ সুদৃঢ় করতে FoRB Forum National Coordination Committee-এর জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ধর্ম-বিশ্বাসের বৈচিত্র্যকে সম্মান জানিয়ে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করবে নবগঠিত এই কমিটি।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রেভা. ডেভিড বৈদ্য। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, পেশাজীবী, নাগরিক সমাজ ও দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়েছে কমিটিটি।

বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বে নতুন নেতৃত্ব

জাতীয় সমন্বয় কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি (নারী) লাবণী ইয়াসমিন লুনি, সহ-সভাপতি আশুতোষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) সোমা মুৎসুদ্দি, যুগ্ম সম্পাদক হাসিনা বেগম নীলা, সাংগঠনিক সম্পাদক শুভ দেব কর এবং অর্থ সম্পাদক পবিত্র মোহন দাশ।

এ ছাড়া গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে আরিফ আহমেদ মুন্না, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে ফরিদা আক্তার বিউটি এবং আইন ও প্রশাসনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে সাওদা খাতুন বিপনী দায়িত্ব পালন করবেন।

আন্তঃধর্মীয় সমন্বয় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম, স্বরূপানন্দ ভিক্ষু, বিমল চন্দ্র চক্রবর্তী ও ফিলিপ সমদ্দার।

কমিটিতে বিভিন্ন জেলার প্রতিনিধিদের নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

সচেতনতা, সংলাপ ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্ব

ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও পারস্পরিক আস্থা তৈরি এবং ধর্মীয় ও সামাজিক নেতাদের মধ্যে সহযোগিতা জোরদার করা হবে কমিটির অন্যতম প্রধান কর্মসূচি।

পাশাপাশি ধর্মীয় অসহিষ্ণুতা ও সামাজিক বিভাজন প্রতিরোধে নাগরিক উদ্যোগকে উৎসাহিত করা, তরুণ প্রজন্মকে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চায় সম্পৃক্ত করা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।

পারস্পরিক শ্রদ্ধায় ঐক্যবদ্ধ সমাজ গড়ার প্রত্যয়

কমিটির নেতৃবৃন্দ মনে করেন, বাংলাদেশের বহুত্ববাদী ঐতিহ্য ও দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সম্মিলিত নাগরিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন বিভাজনের কারণ না হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের ভিত্তি হয়ে ওঠে, সেই লক্ষ্যেই কাজ করবে FoRB Forum National Coordination Committee।

ধর্ম-বিশ্বাসের ভিন্নতা নয়, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাই হোক ঐক্যের ভিত্তি, এই প্রত্যয়ে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে নবগঠিত জাতীয় সমন্বয় কমিটি।

لم يتم العثور على تعليقات


News Card Generator