তরুণ সমাজসেবক, বাগেরহাট জেলা যুবদল নেতা ও বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মল্লিক জুবায়ের হোসেনের সৌজন্যে এবং স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল সাড়ে চারটার দিকে গিলাতলা বাজার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিছিল শেষে গিলাতলা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মল্লিক জুবায়ের হোসেন উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আমাদের প্রিয় জেলায় দেশনায়ক তারেক রহমানের আগমন—আমাদের জন্য এর চেয়ে বড় আনন্দের ও গৌরবের বিষয় আর কিছু হতে পারে না। বাঁশতলী ইউনিয়নের সর্বস্তরের তরুণ সমাজ ও নেতাকর্মীদের নিয়ে আমরা তাঁকে বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত।"
তিনি আগামীকালের নির্ধারিত কর্মসূচি সফল করতে বাঁশতলী ইউনিয়নসহ রামপালের সর্বস্তরের জনসাধারণকে দলমত নির্বিশেষে মোংলার জিরো পয়েন্টে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানান।
উক্ত আনন্দ মিছিলে স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।