কালিয়াপাড়া সড়কে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শ্রমিক… | আই নিউজ বিডি

কালিয়াপাড়া সড়কে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শ্রমিক দলের নেতৃবৃন্দ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কালিয়াপাড়া সড়কে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শ্রমিক দলের নেতৃবৃন্দ..
কালিয়াপাড়া সড়কে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শ্রমিক দলের নেতৃবৃন্দ..
ছবি: সংগৃহীত
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, প্রচার  সম্পাদক মো. মনির হোসেন বেপারী, গোহট উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান..

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

 চাঁদপুরের কচুয়া-কালিয়াপাড়া সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ।

বুধবার (৪ নভেম্বর) সকালে কচুয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিকের নির্দেশনায় রহিমানগর উত্তর বাজার বাসস্ট্যান্ড সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন শ্রমিক দলের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ জানান, শ্রমিক দল কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে এবং যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ছাড়াই কচুয়া-কালিয়াপাড়া সড়কে কিছু সিএনজিচালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

তাঁদের দাবি, পূর্বনির্ধারিত ভাড়া অনুযায়ী কচুয়া থেকে কালিয়াপাড়া ৪০ টাকা এবং কচুয়া থেকে রহিমানগর ২০ টাকা। কিন্তু কিছু চালক কচুয়া থেকে কালিয়াপাড়া ৬০ টাকা এবং রহিমানগর পর্যন্ত ৩০ টাকা করে ভাড়া আদায় করছেন। এতে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে।

শ্রমিক দলের নেতৃবৃন্দ সিএনজিচালকদের উদ্দেশে বলেন, ভাড়া বৃদ্ধি করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লিখিত অনুমোদন নিতে হবে। যথাযথ অনুমোদন নিয়ে ভাড়া বাড়ালে তাঁদের কোনো থাকবে না। তবে লিখিত অনুমোদন না পাওয়া পর্যন্ত পূর্বের নির্ধারিত ভাড়া আদায় করার জন্য তাঁরা চালকদের প্রতি আহ্বান জানান।

এদিকে কিছু কিছু ড্রাইভার এই প্রতিনিধিকে জানান  গাড়ির মালিকরা জমা নেয়ার টাকা বাড়িয়েছেন এবং গাড়ির যন্ত্রাংশসহ দৈদ্রমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের জীবিকা নির্বাহ করতে কষ্ট হচ্ছে। তাই ভাড়া বাড়িয়ে নেয়া হচ্ছে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, প্রচার  সম্পাদক মো. মনির হোসেন বেপারী, গোহট উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।l

Ingen kommentarer fundet


News Card Generator