মোল্লাহাটে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং | আই নিউজ বিডি

মোল্লাহাটে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং..
মোল্লাহাটে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।

বুধবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনায় আয়োজিত ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজন মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।

এ সময় ইউএনও সুমনা আইরিন উদ্বোধনী অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উপভোগ করতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান। পাশাপাশি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Nessun commento trovato


News Card Generator