সিরাজগঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে টানা চতুর্থবারের মত সম্মাননা পেলেন… | আই নিউজ বিডি

সিরাজগঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে টানা চতুর্থবারের মত সম্মাননা পেলেন রাকিবুল হাসান..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে টানা চতুর্থবারের মত সম্মাননা পেলেন রাকিবুল হাসান..
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে টানা চতুর্থবারের মত সম্মাননা পেলেন রাকিবুল হাসান..
ছবি: সংগৃহীত
একই সাথে এই অর্জনে ভূষিত হয়েছেন সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজরান রউফ..

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান টানা চারবার জেলার 'শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক' নির্বাচিত হয়েছেন। একই সাথে এই অর্জনে ভূষিত হয়েছেন সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজরান রউফ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ওসি রাকিবুল হাসানকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছিল।

মঙ্গলবার সকালে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু’র সভাপতিত্বে প্রথমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হয়। 

অক্টোবর/২০২৬ মাসে বিশেষ অবদানের জন্য জেলার মোট ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি সদ্য পিআরএল এ গমনকারী দুই জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা জানানো হয়। সাধারণ মানুষের সেবার মান বাড়াতে এ সময় থানায় আগত দর্শনার্থীদের বসার জন্য সোফা এবং অফিসারদের জন্য নতুন টেবিল প্রদান করেন পুলিশ সুপার।

কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মামলার তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব পালনে আপসহীন নিষ্ঠা, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে সহজে পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকার জন্যই ওসি রাকিবুল হাসানকে এই ধারাবাহিক সম্মাননায় ভূষিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁর এই ধারাবাহিক সাফল্যে পুলিশ বিভাগের সহকর্মীদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলেও ব্যাপক স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

টানা চারবার শ্রেষ্ঠত্ব অর্জনের অনুভূতি ব্যক্ত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান জানান, এই অর্জন তাঁর পেশাগত জীবনের অন্যতম একটি উল্লেখযোগ্য সাফল্য। এ কৃতিত্বের পুরো অংশ তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সহকর্মী এবং থানার সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টাকে উৎসর্গ করে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠার এই প্রয়াস ভবিষ্যতেও সততা ও আন্তরিকতার সঙ্গে অব্যাহত থাকবে।

ওসি রাকিবুল হাসানের এই অসাধারণ সাফল্যে স্থানীয়দের মাঝে ইতিবাচক উদ্দীপনা তৈরি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর গতিশীল নেতৃত্বে সিরাজগঞ্জ সদর থানার পুলিশি কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষ আরও সহজে ও হয়রানিমুক্তভাবে কাঙ্ক্ষিত পুলিশি সেবা লাভ করবেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator