সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা সরেজমিনে পরিদর্শন করে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি পুনর্বাসনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে চন্দ্রকোনা বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান, পুঁজি ও মূল্যবান মালামাল হারিয়ে চরম বিপাকে পড়েন। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দিনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি তাঁদের দ্রুত পুনর্বাসনে সরকারি-বেসরকারি পর্যায়ে সহযোগিতা কামনা করেন।
তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীর পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠনসহ বিত্তবান ব্যক্তিদের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের দুর্দিনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা জাসাস নেতা ও পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, জেলা জাসাস নেতা কামরুজ্জামান সোহাগ, জেলা মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান খলিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মোঃ মনজুরুল আলম, মোঃ বিশা বিল্লাল, মোঃ আক্তার হোসেন, মোঃ আকবর আলী, দোয়াম মোল্লা, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ গোলাপ হোসেন। এ ছাড়া মার্কেটের মালিক তন্ময়ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয়দের মতে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
চন্দ্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা | আই নিউজ বিডি
চন্দ্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা..
ছবি: সংগৃহীত
کوئی تبصرہ نہیں ملا