কালাইয়ে চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
"চোখের যত্ন নিন, সুস্থ সুন্দর পৃথিবী দেখুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের আয়োজনে কালাই পৌরসভার পাশে অবস্থিত চক্ষু চিকিৎসাকেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বগুড়া চক্ষু হাসপাতালের সিনিয়র অফিসার মো. সামছুল আলম প্রিন্সের সঞ্চালনায় এবং সিনিয়র ম্যানেজার মো. কে. এম. সারফারাজ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবাইদুল ইসলাম।
কর্মশালায় উপজেলার স্বাস্থ্য সহকারী ও স্কুলশিক্ষকসহ ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাঁদের প্রশিক্ষণ দেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের প্রশিক্ষক জামিমা আক্তার।
কর্মশালায় বক্তারা বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখের সুস্থতা বজায় রাখতে নিয়মিত পরীক্ষা করানো, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়া এবং চোখের যেকোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করা জরুরি। এ ক্ষেত্রে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তাঁরা আরও বলেন, নিয়মিত চোখের যত্ন ও সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে চোখের বিভিন্ন রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ জন্য চোখের রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজে সচেতন হওয়া এবং অন্যদেরও সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপজেলার বিভিন্ন এনজিওর কর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালাইয়ে চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | আই নিউজ বিডি
কালাইয়ে চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
Walang nakitang komento