‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সমবায় কর্মকর্তা, মো: আজাদুর রহমান ।এসময় বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।
অনুষ্ঠানে আরও অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগী ও উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
আমতলীতে জাতীয় যুব দিবস উদযাপন | আই নিউজ বিডি
Nenhum comentário encontrado