নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ও মো. ফরহাদ হোসেন ডেভিড, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম মনির প্রমুখ।
আলোচনা সভায় যুবসমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।