মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ | আই নিউজ বিডি

মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ..
মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা  , মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

মোঃ মামুন মোল্লা  , মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়বে দেশ, সমৃদ্ধ বাংলাদেশ’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়েদ উদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ভীষ্মদেব মণ্ডল, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু, জনতা ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে একজন উদ্যোক্তা ও একজন খামারির মাঝে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করা হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator