কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

****
Eidok-এ শেয়ার
কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

 

 

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পরিচালিত হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা মোড় ও নাজিমগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

অভিযানে উপস্থিত থেকে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

 

তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পাশাপাশি নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।”

 

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সামাজিক পরিসরে ছড়িয়ে দিতে হবে। এ কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

 

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকার কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

 

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা আরও বাড়বে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা, বাড়িঘর ও কর্মস্থল পরিষ্কার রাখা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণে কালিগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে জেলার খবর নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 ভিউ ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল জেলার খবর ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 ভিউ খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেলার খবর খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 35 ভিউ কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ জেলার খবর কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 52 ভিউ সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জেলার খবর সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 52 ভিউ সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন জেলার খবর সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 114 ভিউ সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ জেলার খবর সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 57 ভিউ