সাতক্ষীরার থানাঘাটায় ৪৯তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের… | আই নিউজ বিডি

সাতক্ষীরার থানাঘাটায় ৪৯তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের দ্বিতীয় দিন আজ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরার থানাঘাটায় ৪৯তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের দ্বিতীয় দিন আজ..
সাতক্ষীরার থানাঘাটায় ৪৯তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের দ্বিতীয় দিন আজ..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ৪৯তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) ও ওয়াজ মাহফিল..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ৪৯তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) ও ওয়াজ মাহফিল। শুক্রবার (৩০ অক্টোবর) শুরু হওয়া এ মাহফিলের দ্বিতীয় ও শেষ দিন আজ শনিবার (৩১ অক্টোবর)। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শনিবার দ্বিতীয় দিনের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, লেখক, গবেষক ও ইসলামী স্কলার শায়খ মুফতি আলী হাসান উসামা। তিনি ঢাকার মিরপুর-১১ এলাকার বায়তুল সালাত জামে মসজিদের খতিব।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী সংগীতশিল্পী ও ধর্মীয় আলোচক হযরত মাওলানা আব্দুল নুর জালালী। তিনি এশিয়ান বাংলা ও এনটিভিতে ধর্মীয় আলোচক হিসেবে যুক্ত রয়েছেন।

মাহফিলে সভাপতিত্ব করবেন থানাঘাটার সভাপতি আলহাজ্ব মোরতব আলী গাজী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, ইসলামী মূল্যবোধ এবং দ্বীনি চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মাহফিলটি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা আমিনিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক সহযোগিতায় রয়েছেন খানাঘাটার দাতা সদস্য ও এলাকাবাসী। আয়োজন করেছে থানাঘাটা যুব কমিটি।

আয়োজক কমিটির পক্ষ থেকে ১৩ নম্বর লাবসা ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ মাহফিলে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ মাহফিলের মাধ্যমে মহানবী (সা.)-এর আদর্শ ও ইসলামের শান্তি, সম্প্রীতি, মানবিকতা এবং নৈতিক শিক্ষার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে ধর্মীয় জ্ঞানচর্চা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

Inga kommentarer hittades


News Card Generator