মোল্লাহাটে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ বহরকে স্বাগত জানালেন নেতাকর্মীরা | আই নিউজ বিডি

মোল্লাহাটে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ বহরকে স্বাগত জানালেন নেতাকর্মীরা..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ বহরকে স্বাগত জানালেন নেতাকর্মীরা..
মোল্লাহাটে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ বহরকে স্বাগত জানালেন নেতাকর্মীরা..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ বহরকে স্বাগত জানালেন নেতাকর্মীরা

মোল্লাহাটে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ বহরকে স্বাগত জানালেন নেতাকর্মীরা

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটের ওপর দিয়ে শান্তিপূর্ণভাবে অতিক্রম করেছে ১১ দলীয় ঐক্যজোটের দক্ষিণাঞ্চলীয় লংমার্চ। শনিবার (৩১ অক্টোবর) লংমার্চের গাড়িবহর মোল্লাহাটে প্রবেশ করলে উপজেলার প্রবেশদ্বার আবুল খায়ের সেতুর টোল প্লাজা এলাকায় জোটের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।

এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক গাড়ির সমন্বয়ে গঠিত লংমার্চের বহরটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মোল্লাহাট অতিক্রম করে ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছায়।

সেখানে আয়োজিত পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েতুল্লাহ, যুব শাখার সভাপতি মোঃ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মিয়া পারভেজ আলম, জামায়াত মনোনীত সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ ইয়াসিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনিসুর রহমান, ইউপি সদস্য বাদল শেখসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শান্তিপূর্ণভাবে লংমার্চের বহর মোল্লাহাট অতিক্রম করায় পুরো সময়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Walang nakitang komento


News Card Generator