সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত..
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ..

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৩১ অক্টোবর) সকালে দেশব্যাপী একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি কেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মাদ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের যুব বিভাগের শহর সভাপতি অ্যাডভোকেট সদরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ আবু তালেবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
 
পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন দারুল ইসলাম একাডেমির অধ্যক্ষ মুহাম্মাদ শাহাদত হোসাইন। এ সময় স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, অভিভাবক এবং সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করার পাশাপাশি আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে সহায়তা করে।
 
আয়োজক সংস্থা ইসলামিক এডুকেশন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সুপ্ত মেধা অন্বেষণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে নিয়মিত এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। প্রতিবছর শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগের প্রতি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলের আগ্রহ বাড়ছে।
 
পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক সংস্থা।

没有找到评论


News Card Generator