কচুয়ায় আলিম পরীক্ষায় পাসের হার ৬৪.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন | আই নিউজ বিডি

কচুয়ায় আলিম পরীক্ষায় পাসের হার ৬৪.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় আলিম পরীক্ষায় পাসের হার ৬৪.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন..
কচুয়ায় আলিম পরীক্ষায় পাসের হার ৬৪.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন..
ছবি: সংগৃহীত
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে ফলাফলের মান আরও উন্নত করতে শিক্ষা ..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে ১৪টি মাদ্রাসায় মোট ৪৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৫ জন উত্তীর্ণ হয়েছে। এ উপজেলায় গড় পাসের হার ৬৪.১৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফলের তালিকা অনুযায়ী, উপজেলার ১৪টি মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটিতে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৯৫.৯২ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

এছাড়া কালদলা এসএস ফাজিল মাদ্রাসায় ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়ে পাসের হার ৮১.৮২ শতাংশ অর্জন করেছে। গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসায় ২০ জনের মধ্যে ১৬ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮০ শতাংশ। চৌমুহনী দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসায় ৫৩ জনের মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৭৭.৩৬ শতাংশ।

অন্যদিকে, আড়াফপুর গণিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩৬ জনের মধ্যে ২১ জন, মেধাইর তাহেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ২৬ জনের মধ্যে ৮ জন, মনোহরপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ৪৯ জনের মধ্যে ৩০ জন, মনপুরা ইসলামিয়া ফাজিল (বিএ, বিএসএস) মাদ্রাসায় ৭ জনের মধ্যে ৩ জন, চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ১৮ জন, বিতারা ফাজিল মাদ্রাসায় ৪৬ জনের মধ্যে ২৩ জন, পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় ২৬ জনের মধ্যে ১৩ জন, শ্রীरामপুর মোহাম্মদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ২৩ জনের মধ্যে ১১ জন, আইনগিরি গুলজারশাহ সিনিয়র মাদ্রাসায় ২৫ জনের মধ্যে ১৫ জন এবং রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২১ জনের মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়েছে।

ফলাফলের তালিকা অনুযায়ী, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসা ও আড়াফপুর গণিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২ জন করে এবং মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চৌমুহনী দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসা ও রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে ফলাফলের মান আরও উন্নত করতে শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Aucun commentaire trouvé


News Card Generator