কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

****
Eidok-এ শেয়ার
কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ১২ বছর বয়সী কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার সকালে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ ওই এলাকার মৃদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জুনায়েদ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল শনিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ৯টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.হাশমত আলী বলেন, আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী জেলার খবর ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 36 ভিউ ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা জেলার খবর ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 37 ভিউ কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা জেলার খবর কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 86 ভিউ ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা জেলার খবর ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 65 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 52 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 80 ভিউ ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা জেলার খবর ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 56 ভিউ