জনসেবার প্রত্যয়ে ইউপি সদস্য পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির সুমন, আস্থার… | আই নিউজ বিডি

জনসেবার প্রত্যয়ে ইউপি সদস্য পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির সুমন, আস্থার প্রতীক হতে চান উৎকুলবাসীর..

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
জনসেবার প্রত্যয়ে ইউপি সদস্য পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির সুমন, আস্থার প্রতীক হতে চান উৎকুলবাসীর..
জনসেবার প্রত্যয়ে ইউপি সদস্য পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির সুমন, আস্থার প্রতীক হতে চান উৎকুলবাসীর..
ছবি: সংগৃহীত
জনগণের পাশে থাকা, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং একটি সুন্দর, বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন তরুণ সমাজসেবক শেখ হুমায়ুন কবির সুমন।..

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার ৬ নম্বর যাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, উৎকুলে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তিনি।

স্থানীয় ভোটারদের সঙ্গে সরেজমিনে কথা বলে জানা যায়, শেখ হুমায়ুন কবির সুমন একজন জনসম্পৃক্ত, সদালাপী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আগ্রহী তরুণ। এলাকার অসহায় ও সাধারণ মানুষের সহযোগিতায় তিনি সবসময় এগিয়ে আসার চেষ্টা করেন।

শুধু ব্যক্তিগতভাবে মানুষের পাশে দাঁড়ানোই নয়, এলাকার সামাজিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কাজ করাও তাঁর অন্যতম উদ্যোগ।

তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, লেখাপড়া এবং সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান কঠোর। তাঁর প্রত্যাশা, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে।

পাশাপাশি এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় শেখ হুমায়ুন কবির সুমন। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তাঁর সমর্থকদের বক্তব্য। রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের অভিজ্ঞতার মধ্যেও দলের প্রতি অবিচল থাকার কথা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।

বর্তমানে তাঁর প্রত্যাশা—একটি ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও তারুণ্যনির্ভর সমাজ প্রতিষ্ঠা। যেখানে তরুণরা পাবে নিজেদের বিকশিত করার সুযোগ, সাধারণ মানুষ পাবে ন্যায্য অধিকার এবং সমাজ হবে মাদক ও বৈষম্যমুক্ত।

এখন প্রশ্ন, আগামী দিনে উৎকুলের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাদকমুক্ত পরিবেশ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন?

সেই প্রত্যাশা নিয়েই ৬ নম্বর যাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উৎকুলের মানুষের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন ইউপি সদস্য পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির সুমন।

তবে শেষ পর্যন্ত ভোটারদের প্রত্যাশা, প্রার্থীদের যোগ্যতা, সততা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড বিবেচনা করেই নির্ধারিত হবে তাঁদের সিদ্ধান্ত।

জনগণের প্রত্যাশা—প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই হোক জনপ্রতিনিধিত্বের মূল পরিচয়। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত উৎকুল গড়ার প্রত্যয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator