নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র… | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক ৩!

নড়াইল, যৌথবাহীনির অভিযান, অস্ত্রসহ আটক
Eidok-এ শেয়ার
নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক ৩!
ছবি: সংগৃহীত

 পুলিশ ও সেনাবাহীনির যৌথ অভিযানে স্থানীয় সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

 

৪মে সোমবার দিবাগত রাতে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামে থেকে তাদেরকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন- কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালবাড়িয়া চরকান্দিপাড়ায় জলিল শেখের ছেলে জাহিদুল শেখ, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ, ও মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ।

 

নড়াইলের যৌথ বাহিনীর মিডিয়া বিভাগ সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলমান স্থানীয় দ্বন্দ্ব, সংঘাতের সম্ভাবনা এবং অবৈধ অস্ত্র মজুদের স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান থেকে একটি স্যুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

 

উদ্ধারকৃত অস্ত্র- দেশে তৈরী স্যুটারগান ১ টি, ২ রাউন্ড গুলি, রামদা ১০ টি, সেনিদা ২ টি, চায়নিজ কুড়াল ৩ টি, চা পাতি ৭ টি, টেটা ৫ টি, বল্লম ১ টি, এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments 0

No comments found

Related News Articles

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crime সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crime মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views