জয়পুরহাটের পাঁচবিবিতে নদী থেকে ৮৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির একটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বুধবার রাতে পাঁচবিবি উপজেলার ফিচকারঘাট এলাকায় কষ্টিপাথরের মূর্তি চোরাচালান হচ্ছে এমন খবর আসে বিজিবির কাছে। এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা মূর্তির খণ্ডিত অংশটির ওজন ৮৫ কেজি। যার সিজার মূল্য ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
App „Eye News BD“
Bemerkungen 0