কচুয়ায় জমি বিরোধের জেরে দোকান ভাঙচুর ও টাকা লুট থানায় লিখিত অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় জমি বিরোধের জেরে দোকান ভাঙচুর ও টাকা লুট থানায় লিখিত অভিযোগ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় জমি বিরোধের জেরে দোকান ভাঙচুর ও টাকা লুট থানায় লিখিত অভিযোগ..
কচুয়ায় জমি বিরোধের জেরে দোকান ভাঙচুর ও টাকা লুট থানায় লিখিত অভিযোগ..
ছবি: সংগৃহীত
এ ঘটনায় সোহাগ প্রশাসনের কাছে অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানঘর ভাঙচুর, নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে তাজুল ইসলাম, রাজ্জাক, জাহিদ হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কড়ইয়া প্রধানীয়া বাড়ির বাসিন্দা সোহাগ কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কচুয়া মডেল মসজিদের দক্ষিণ পাশে বাইপাস সড়কসংলগ্ন সোহাগের দোকানঘরে এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

সোহাগের দাবি, বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিরোধের জেরে ২০২৫ সালে বিবাদীদের বিরুদ্ধে চাঁদপুর জেলা জজ আদালতে দেওয়ানি মামলা করেন তিনি, যার মামলা নম্বর ৬/২০২৫। মামলাটি বর্তমানে চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে সোহাগ আরও দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদীরা  রাতের আধারে দোকান ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন করেন। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ সাত লাখ টাকা, দুই লাখ টাকার আমের ক্যারেট এবং বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

সোহাগের আশঙ্কা, চলমান দেওয়ানি মামলাকে কেন্দ্র করে বিবাদীরা ভবিষ্যতে তাঁর পরিবারের সদস্যদের আরও বড় ধরনের ক্ষতি করতে পারেন। এমনকি তাঁদের প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় সোহাগ প্রশাসনের কাছে অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

Комментариев нет


News Card Generator