কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি ..
কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি ..
ছবি: সংগৃহীত
এ ঘটনায় আব্দুল আউয়াল ওরফে বাবুল কচুয়া থানায় উপস্থিত হয়ে মোঃ আল-আমিন গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকার মিয়াজী বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ আল-আমিন গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল আউয়াল ওরফে বাবুল (৫৫) নামে কচুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকায় বাদীর বসতঘরের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। জমি নিয়ে বিবাদীদের সঙ্গে বাদীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, ঘটনার দিন মোঃ আল-আমিন গং একত্রিত হয়ে তাঁর বসতঘরের সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দিতে থাকেন। তিনি এর প্রতিবাদ করলে একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় এক অভিযুক্ত দা দিয়ে তাঁর গলায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে তাঁর গলার পাশে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে এজাহারে দাবি করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা কাঠের লাঠি দিয়ে তাঁকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাছে থাকা নগদ ৩ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন বাদী। এ ছাড়া তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

বাদীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে অভিযোগে বলা হয়েছে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আব্দুল আউয়াল ওরফে বাবুল কচুয়া থানায় উপস্থিত হয়ে মোঃ আল-আমিন গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

Aucun commentaire trouvé


News Card Generator