আফজল খান শিমুল :
এ সময়ে উপস্থিত ছিলেন , কসবা-আখাউড়ার সংসদ সদস্য , অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি , ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন , যুগ্ম সাধারন সম্পাদক , ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার , জেলা বিএনপির সহ-সভাপতি মো: ইলিয়াস , এমপি মুশফিকুর রহমানের এপিএস ও জেলা বিএনপির সদস্য মো: হানিফ মিয়াসহ দলীয় ও সংবাদ কর্মীগণ ও সাধারন জনগণ ।
একটি সভায় বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও দেশের জনগণের সেবায় অত্যন্ত আন্তরিক। দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের প্রতিটি হাসপাতালে পর্যায়ক্রমে কিডনী ডায়ালেসিস সেন্টার স্থাপন করা হবে ।
এর আগে তিনি ঢাকা থেকে আসার পথে কুমিল্লার মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকষ্মিক পরিদর্শনের জন্য গেলে কিছু অনিয়ম পান, এরপর কিছু ডাক্তারের অনুপস্থিতি পেয়ে অসন্তোষ প্রকাশ করেন ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা এসে অত্র এলাকার সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের " রহমান ডেভোলাপম্যান্ট ফাউন্ডেশনের ' উদ্যোগে একটি মোবাইল হাসপাতালে কার্যক্রম উদ্ধোধন করেন।
এতে তাৎক্ষণিক কয়েক হাজার দরিদ্র ও অসহায় রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন।
Appen ”Eye News BD”
Kommentarer 1