কামারখন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

****
Chia sẻ lên Eidok
কামারখন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত
Ảnh: tư liệu

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কামারখন্দ উপজেলা যুবদলের উদ্যোগে  নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে যুবদলের আলোচনা  অনুষ্ঠিত হয়।

কামারখন্দ উপজেলা  যুবদলের আহবায়ক এমএ আলীম মন্ডল ও সদস্য সচিব হাসনাতে রাব্বী সুমন নেতৃত্বে আয়োজিত সমাবেশে দলীয় কার্যালয় থেকে  একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের
উপজেলার জামতৈল পশ্চিম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজের কল্যাণে রাজপথে ভূমিকা রেখে আসছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনগুলোতেও যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে কঠি ঐক্য গড়ে তুলতে হবে। 

এতে উপস্থিত ছিলেন ঝাঐল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, রায়দৌলতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকাদ্দেস আলী টগর, জামতৈল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশিদুল হাসান ফনি, ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার পান্না, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তানভীর ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy