ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত: বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত: বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা..

MdMehediHasan avatar   
MdMehediHasan
ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত: বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা..
ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত: বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা..
ছবি: সংগৃহীত
ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত: বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

​ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধমকি, মা..

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত: বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

​ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফরিদগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সব সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

​ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় সমাপনী বক্তব্যে সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, "আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকের প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সব প্রকার সভা-সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হলো। এই সিদ্ধান্ত আজ বুধবার (২৮ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।"

​জানা যায়, কয়েকদিন আগে দৈনিক ইত্তেফাক-এর ফরিদগঞ্জ প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে সকালে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়। সেদিন জরুরি সভা আহ্বান করা হলে খবর পেয়ে সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ সরাসরি সভায় উপস্থিত হন এবং তাঁর অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেওয়া হয়। তবে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক আটটায় পুনরায় সাংবাদিক মো. মহিউদ্দিনকে খোঁজাখুঁজি করে অভিযুক্তরা। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয় ও তেড়ে আসে। পরে উপস্থিত অন্যরা শিমুলকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ সময় তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি-ধমকি দেয়।

​এ ছাড়া, নিউজের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডার ঘিরে অসদাচরণ এবং থানা এলাকায় সাংবাদিকদের লাঞ্ছিত ও কুপিয়ে খুন-জখম করার হুমকি দেওয়ার অভিযোগ তোলেন সাংবাদিকরা।

​এদিকে, ফরিদগঞ্জে বিএনপির বর্তমানে কোনো কমিটি নেই। তবে যাঁরা নেতৃত্বে আছেন, তাঁদের উদ্যোগে সাংবাদিকদের প্রতি দলীয় লোকজনের হুমকি-ধমকি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উদ্ভূত পরিস্থিতির স্থায়ী সমাধান করা হলে প্রেসক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে বলে জানান প্রেসক্লাব সভাপতি।

​সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এস এম ইকবাল, শিমুল হাসান, আনিসুর রহমান সুজন, সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মাসুম আলম তালুকদার, তাপস চক্রবর্তী, মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কে এম নজরুল ইসলাম, শামীম হাসান, এফ এ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু ও জসিম উদ্দিন প্রমুখ।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator