সিলেট

ভিডিওর ভয় দেখিয়ে লাখ টাকার চাঁদা, ‘নানা ভাই’-এর কাণ্ডে কাঁপছে সিলেট

সিলেট শহরের বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত ‘শাপলা হলিডে হোম’ নামক রিসোর্টকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক ভয়ংকর ব্ল্যাকমেইল চক্র।..
Eidok-এ শেয়ার
ভিডিওর ভয় দেখিয়ে লাখ টাকার চাঁদা, ‘নানা ভাই’-এর কাণ্ডে কাঁপছে সিলেট
ছবি: সংগৃহীত

রিসোর্টটির দায়িত্বে থাকা ফয়জুল খান আলম, যিনি এলাকায় ‘নানা ভাই’ নামে পরিচিত, তরুণীদের ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী ও উচ্চপদস্থ ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে বিপুল অঙ্কের অর্থ আদায় করতেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলম ৫-৬ বছর আগে রিসোর্টটি ভাড়া নিয়ে এর নিচের তিনতলা অপকর্মের আখড়ায় রূপান্তর করেন। উপরের তলায় পারিবারিক বাসিন্দা থাকলেও নিচে চলত নারী দিয়ে ফাঁদ পাতার ভয়ানক পরিকল্পনা। তরুণীদের দিয়ে অতিথিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাদের গোপনে ভিডিও ধারণ করতেন আলম। পরে সেই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চলত চাঁদাবাজি।

সম্প্রতি গোলাপগঞ্জের ব্যবসায়ী মুহিনুর রহমান ও তার এক বন্ধুর ওপর রিসোর্টে হামলার পর বিষয়টি প্রকাশ্যে আসে। মুহিন জানান, রিসোর্টের একটি কক্ষে তাকে আটকে রেখে নির্যাতন করা হয় এবং বিভিন্ন আপত্তিকর ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়। হামলার ঘটনায় থানায় মামলা হলে পলাতক হন আলম ও তার ঘনিষ্ঠ সহযোগীরা।

অভিযোগ রয়েছে, আলম নিজেই মাদকাসক্ত। তরুণীদের নেশাগ্রস্ত করে ভিডিও ধারণ করতেন তিনি। এসব কাজে ব্যবহার করা হতো সিলেট ও ঢাকার বিভিন্ন তরুণী, যাদের অনেকে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী। এছাড়াও, ঢাকার বিনোদন জগতের কয়েকজন অভিনেত্রীকেও ওই রিসোর্টে দেখা গেছে বলে জানিয়েছেন একাধিক ব্যক্তি।

এলাকাবাসীর ভাষ্যমতে, প্রথমে তারা এসব বুঝতে পারেননি। তবে রাতে ভিআইপিদের আসা-যাওয়া, উচ্চ শব্দে গান-বাজনা, এবং নারী উপস্থিতি সন্দেহ বাড়ায়। বিশেষ দিবসগুলোতে সেখানে চলত উন্মুক্ত পার্টি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালিত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আলমের ভাই তাজুল, যিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ রয়েছে, তিনিও গা-ঢাকা দিয়েছেন।

রিসোর্টের ফ্ল্যাটে বসবাসরত পরিবারগুলো আতঙ্কে স্থানত্যাগ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, দ্রুত আলম ও তার চক্রকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 14 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 53 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 91 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 106 ভিউ