শরণখোলায় কোডেকের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শরণখোলায় কোডেকের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত

en_f7dbcd7 avatar   
en_f7dbcd7
শরণখোলায় কোডেকের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত
শরণখোলায় কোডেকের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর উদ্যোগে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।..

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায়  শরনখোলা  উপজেলার  খোন্তাকাটা  ইউনিয়ন পরিষদের হলরুমে  কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। কোডেক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার ওজিফা খাতুন এর সঞ্চালনায়   সংলাপে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তুহিন মিত্র, স্থানীয় পরিবেশবাদী সাংবাদিকসহ ওয়ার্ড সদস্যগণ এবং ইউনিয়ন সিএসও সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। সংলাপে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, গত এক মাসের কার্যক্রম পর্যালোচনা, সভার পরবর্তী অর্জন, টিমের কাজ বণ্টন, পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিন্তান্ত গ্রহণ করা হয়। বিগত মাসের সংলাপে চিহ্নিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করে স্থানীয় সমস্যা সমাধানে CSO সদস্যদের ভূমিকা ও অংশগ্রহণের বিষয়টিও পর্যালোচনা করা হয়। সংলাপে "ঘুর্নিঝড় অর্ণব" পূর্ব প্রস্তুতি  বিষয়ে আলোচনা হয়। পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য টিম সদস্যদের মধ্যে প্রত্যেক সদস্যকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী স্থানীয় সমস্যা নিয়ে কাজ করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়াও রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়। উপজেলা পর্যায়ে  যোগাযোগ করতে কোডেক এর  দায়িত্বরত কর্মীদের সহায়তা ও কামনা করা হয়। এছাড়াও সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিরা সিএসও সদস্যদের আশ্বাস প্রদান করেন।

সংলাপে উপস্থিত অতিথিরা কোডেকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Nema komentara


News Card Generator