মাধবপুরে হাফেজ শাহাআলমের ছেলের হেফজ সম্পন্ন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে হাফেজ শাহাআলমের ছেলের হেফজ সম্পন্ন

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে হাফেজ শাহাআলমের ছেলের হেফজ সম্পন্ন
মাধবপুরে হাফেজ শাহাআলমের ছেলের হেফজ সম্পন্ন
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হাফেজ শাহাআলমের ছেলে হাফেজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ পবিত্র কোরআনুল কারিমের হেফজ সম্পন্ন করেছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) বাদ জোহর মাধবপুর পৌরসভার সবুজবাগ এলাকার আল-আকসা এমদাদুল উলুম মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ক্বারী কেফায়েতুল্লাহ নোমানি দোয়া পরিচালনা করেন। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে হাফেজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দ্বীনি খেদমতে আত্মনিয়োগের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator